1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রকাশ্যে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫

শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রকাশ্যে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

শ্রীনগর সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৭৭ বার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে অশোভন আচরণ করাকে কেন্দ্র করে হট্টগোল তৈরি হয়েছে
উপজেলা মহিলা আওয়ামীলীগের মত বিনিময় সভায়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন বিরুদ্ধে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা বেগমেকে প্রকাশ্যে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দিয়াছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল শুক্রবার বিকেলে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা বেগম, রোকিয়া বেগম ও নুসরাত জাহান অভিযোগ করে বলেন, আজ উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় গোপন বৈঠক করে কমিটি ঘোষণা দেওয়র সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মেহেজাবিন আলী। এসময় আমাদের নেত্রী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহানা বেগম প্রতিবাদ করে ও আমরা সকালে উঠে চলে আসার পথে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আমাদের সকলকে থামিয়ে ভিতরে যেতে বলে আমরা রুমে না যাওয়ায় সে আমাদের সাথে অশোভন আচরণ করে। এ সময় আমাদের নেত্রীর হাত-পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। আমরা তার এমন অশোভন আচরণের নিন্দা জানাই।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহেনা বেগম বলেন, মহিলা আওয়মী লীগের সম্মেলন করার জন্য জেলা থেকে নেতৃবৃন্দ আসে তাদের সাথে এক নম্বর সহ-সভাপতি আছিয়া বেগম, সাধারণ সম্পাদিকা নুরজাহান বেগম আজি তোফাজ্জল হোসেন গোপন বৈঠক করে আহবায়াক কমিটি করার সিদ্ধান্তনেয়। এ বিষয়ে আমি প্রতিবাদ করলে আমার সাথে অশোভন আচরণ করে। এ সময় আমি উঠে চলে আসলে আমার সাথে সকল নেত্রীরা চলে আসে। তখন আমাদের পথরোধ করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আমার হাত-পা ভেঙ্গে হত্যা করবে বলে হুমকি প্রদান করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন বলেন, হাত-পা ভেঙে দেয়ার কথা সত্য নয় আমি ওকে বলছি তুই আর কোনদিন মহিলা আওয়ামীলীগের কোন মিটিংএ আসবিনা। এছাড়া ওকে যারা সহযোগিতা করবে তারা পদ-পদবি থেকে বঞ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net