1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হত্যার হুমকিদাতা ও চাঁদাবাজ মিল্টনকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

হত্যার হুমকিদাতা ও চাঁদাবাজ মিল্টনকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে দিনাজপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৯৬ বার

৯ নং আস্করপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার দাবি করে দিনাজপুর প্রেসক্লাবে সম্মেলন করলেন।
৭ জুন মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত দাবি উপস্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। একসময় তিনি আরো বলেন, গত ৬ জুন সোমবার সকালে দিনাজপুর শহরের কাচারির মেইন গেট এলাকায় খলিলুল্লাহ আজাদ মিল্টন ওরফে খাইরুল আজাদ মিল্টন সঙ্গীয় অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসীদের নিয়ে জোর পূর্বক আমার মোটরসাইকেলের গতিরোধ করে এবং জোরপূর্বক টানাহ্যাঁচড়া করে মোটরসাইকেল থেকে আমাকে নামিয়ে নেয় । এসময় মিল্টন বলে বিগত সময় তার বিরুদ্ধে করা আমার মামলার কারণে তার অনেক টাকা খরচ হয়েছে, তাই ১ লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মিল্টনের নির্দেশে তার সঙ্গের সন্ত্রাসীরা আমাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কিলঘুষি মারতে শুরু করে এবং আমার পকেটে থাকা কা ৫২ হাজার টাকা তারা জোর পূর্বক কেড়ে নেয়।

এর মধ্যে একসময় খলিলুল্লাহ আজাদ মিল্টন আমার গোলা চিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে । তখন আমি সর্বশক্তি দিয়ে মিল্টন কে ধাক্কা মেরে নিজেকে বাঁচিয়ে নেই এবং চিৎকার-চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে রক্ষা করে। স্থানীয় লোকজনের কারণে আমাকে মারতে না পেরে, হুমকি দিয়ে যায় পরবর্তীতে তার সুবিধাজনক কোনো জায়গায় আমাকে কিংবা আমার পরিবারের কাউকে পেলে জানে মেরে ফেলে লাশ গুম করে দিবে বলে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে সহায়তা করেন ।সন্ত্রাসীদের কিলঘুষিতে আমার বাম চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম হয়েছে এখন আমি এই চোখে আফছা আফছা দেখছি। উল্লেখিত সন্ত্রাসী খলিলুল্লাহ আজাদ মিল্টনের সঙ্গেে দিনাজপুরে সাবেক জেলা প্রশাসক মাহমুদুল আলমের সখ্যতা থাকায় ইতিপূর্বেও সে আমার বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতিসাধন করেছে,আগাামীতেও আমার ক্ষতিসাধন করতে পারে বলে আমি শংকিত। এব্যাপারে আমি দিিিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছি, যাহার নং ৩৪৯৯(৩)/১ তারিখ ০৭/০৬/২২।

উল্লেখ্য, ইতিপূর্বেও ২০২০ সালের ৩ ডিসেম্বর দিনাজপুর কোতয়ালী থানায় আমি মামলা করেছিলাম,তার নং ০৩ তারিখ ০৩/১২/২০২০ ইং। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ বাবুল আক্তার, মোঃ জুলফিকার আলী ও মোস্তাফিজুর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net