1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় বন্য হাতির তান্ডবে লন্ডভন্ন্ড বসতঘর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

আনোয়ারায় বন্য হাতির তান্ডবে লন্ডভন্ন্ড বসতঘর

আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা ::
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩১৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ গ্রামে বন্যহাতি তান্ডব চালিয়ে জয়নাব আলীর বসতঘর ভাংচুর করেছে। বুধবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে পরিবারের সদস্য নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় বন্যহাতি এসে তাদের বসত ঘরে ভাংচুর শুরু করেন।

দেয়াং পাহাড় সংলগ্ন কয়েকটি গ্রামে প্রতিরাতে পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে হানা দিচ্ছে বন্য হাতির দল। এসব এলাকার বাসিন্দারা হাতি আতঙ্কে রাত যাপন করছে। দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া বন্য হাতিগুলো সন্ধ্যা নামলেই লোকালয়ে নেমে এসে জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে যাচ্ছে। উপড়ে ফেলছে গাছপালা, ভাঙ্গছে স্থাপনা এবং ক্ষতি করছে ফসলের।

এলাকাবাসী বন্যহাতির তান্ডব থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে জয়নাব আলী জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বন্যহাতি এসে বসত ঘরের সামনে দেয়ালে আঘাত করলে আমরা জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে উঠতে সামান্য দেরী হলে ঘরের দেয়াল পড়ে ঘুমন্ত অবস্থায় আমার পরিবারের চারজন সদস্য জায়গাতে মারা যেত। আল্লাহপাক আমাদের রক্ষা করেছেন। আমি খুবই গরীব মানুষ কৃষিকাজ করে পরিবার চালায়। আমার পাঁচ বস্তা ধানসহ বসত ঘরের সামনের দেয়াল ভেঙ্গে ফেলে এবং ধাক্কায় বাকী দেয়ালগুলো ও ফাটল দেখা দিয়েছে। আমি প্রশাসনের কাছে ক্ষতিপূরণে পাশাপাশি আমাদের নিরাপত্তার স্বার্থে একটি স্থায়ী সমাধান চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net