ঢাকা   ০৮:৫৯:৫৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ শিক্ষিকা লাঞ্ছিত!

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে চার শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ বলেছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

জানা যায়, রোববার দুপুরে করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় শ্রেণিকক্ষে প্রবেশ করে দুই ছাত্রীর ছবি তোলার চেষ্টা করে চার যুবক। এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন ছেলেদের স্কুল থেকে বের করে দেন।

স্কুল ছুটির পর অটোরিকশা দিয়ে বাড়ি ফিরছিলেন শাহনাজ পারভীনসহ চার শিক্ষিকা। পথে স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের কাছে দুই যুবক অটোরিকশাটি আটকে শিক্ষিকাদের লাঞ্ছিত করেন। তারা শিক্ষিকাদের গায়ে ময়লা ছিটিয়ে দিয়ে পালিয়ে যান।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঘটনার খবর পেয়ে রোববার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে যান করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, পুলিশের করিমগঞ্জ সার্কেলের এএসপি ইফতেখারুল ইসলাম, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম সিদ্দিকী, কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।

ওসি শামসুল আলম বলেন, বিষয়টি গতকালের হলেও প্রধান শিক্ষক ঘটনাটি পুলিশকে জানায়নি। আমরা আজ খবর পেয়ে এখানে এসেছি। এখনো মামলার এজাহার পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু হবে। তবে অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি