ঢাকা   ০৮:৪৮:৪৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ

দীর্ঘ ৩০ বছরের কাঁচা রাস্তা- লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের চিকদাইর-ডাবুয়া সংযোগ সড়কের কোনো উন্নয়ন হয়নি দীর্ঘ ৩০ বছর ধরে কাঁচা রাস্তা রয়েছে।এই কাঁচা রাস্তা দিয়ে বর্ষা মৌসুমে স্কুল-কলেজ শিক্ষার্থী ও এলাকা মানুষের চলাচল করে চরম দুর্ভোগের মধ্যেদিয়ে।সড়কটি কিছু অংশ চিকদাইর ইউনিয়নে আর কিছু অংশ ডাবুয়া ইউনিয়নে।চারটি বাড়ির কয়েক’শ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দুই ইউনিয়নের ঠেলাঠেলির কারণে কাঁচা রাস্তায় পড়ে রয়েছে।বর্তমানে সড়কটি অবস্থা বেহাল দশা।চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা জানান,বর্ষা মৌসুমে এই সড়কটি দিয়ে স্কুলে যেতে পারিনা।যাতায়াত করতে অনেক কষ্ট হয়।

অনেক সময় সড়কের জমে থাকা কাদাপানিতে পা পিছলে বই-খাতাসহ কাপড়চোপড় ভিজে যায়।সড়কটি পাকা করণের জন্য স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর সুদৃষ্টি কামনা করছি।আশা করছি তিনি আমাদের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কটি দ্রুত সংস্কার করে দিবে।স্থানীয় যুবক নুরুনবী,টিপু সুলতানসহ কয়েকজন লোক জানান,দীর্ঘ ৩০ বছর পযন্ত এই রাস্তাটি এমন অবস্থা।কোনো কাজ হয়নি বলেই চলে।সড়ক বিষয় নিয়ে অনেক বার মেম্বার,চেয়ারম্যানের কাছে গিয়েছি।তাদের কাছে কোনো সুফল পাইনি।ছেলে-মেয়েদের স্কুল,মাদ্রাসা,কলেজে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারী না থাকায়।তারা আরো বলেন রাউজানের প্রত্যেকটা গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ করেছেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।তাই আমাদের চলাচলের রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি