ঢাকা   ১১:৩৬:৫৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

নরসিংদীতে বিভিন্ন আয়োজনে পালিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নরসিংদীতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন। উদ্বোধন উপলক্ষে সকালে শোভাযাত্রা শেষে নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে বড় পর্দার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রযাত্রা ও স্বপ্নের সোনালী দ্বার উন্মোচনের পথে একধাপ এগিয়ে যাবার সফলতার জেলা ও শহর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মতিন ভূইয়া, শহর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মো: কামরুজ্জামান কামরুল, পৌর মেয়র ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুসহ মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি