1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভা ক্লাস্টারের ফাইনাল খেলা অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রাউজানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভা ক্লাস্টারের ফাইনাল খেলা অনুষ্টিত

শাহাদাত হোসেন , রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৬৪ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা ক্লাস্টারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার সকালে রাউজান সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, সহকারি শিক্ষা কর্মকর্তা বিষু দে।

উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, সাবেক ছাত্রনেতা দিপলু দে দীপু, যুবলীগ নেতা মোঃ আলমগীর হোসেন, সাবের হোসেন, মোঃ আরিফুল হক, আবু সালেক, ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ, নাছির উদ্দিন, মোঃ আসিফ, শিক্ষক, অপু দাশ গুপ্ত, সোমা দাশ গুপ্ত, বরুণ পালিত, অশোক তালুকদার।

বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টের ফাইনালে জংগল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যবধানে রাউজান স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গমাতা ফুটবলে দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net