1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তিতাসের মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে তিতাসের মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের মানববন্ধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩২০ বার

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ১২টা বিদ্যালয়ের সামনে মাছিমপুর টু বাতাকান্দি সড়কে এই মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন বাবুল, সিনিয়র সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার কনা, সালমা আক্তার ও সহকারী শিক্ষক ফারুকসহ বিভিন্ন শ্রেণির শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net