1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আব্দুর রকিব, শ্রীনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৬৮ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিকিৎসা সেবায় ৫ বছরে পদার্পণ করেছে ইয়াসমিন দেলোয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড মডার্ন হাসপাতাল। ২০১৭ সালের হাসপাতালটির যাত্রা শুরু হয়। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, মতবিনিময়সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মুন্সিগঞ্জ ডিবির ওসি আবুল কালাম, পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসেন, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আরিফ হোসেন, শাজাহান খান, ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের চেয়ারম্যান ইয়াসমিন বেগম, হাসপাতালের পরিচালক রবিন মিয়া ও রিয়াদ ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন বলেন, স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ২০১৭ সালে পপুলার হাসপাতালের যাত্রা শুরু হয়। আমাদের হাসপাতাল শ্রীনগর উপজেলার চিকিৎসা খাতে অভাবনীয় অবদান রেখেছে।এছাড়া শুরু থেকে আজ অবধি এলাকার মানুষকে সুনামের সাথে ত্রুটিহীন চিকিৎসা সেবা প্রদান করে আসছে। বিশেষ করে করোনা মহামারী এবং ডেঙ্গুর সময় ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net