1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বিএনপি’র পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

শ্রীপুরে বিএনপি’র পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৩৮ বার

গাজীপুরের শ্রীপুরে বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (৬ জুন) রাতে তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্রীপুর পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ সাইফুল হক মোল্লা, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মিজান মন্ডল, পৌর বিএনপি’রসহ দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রনি খান ও বরমী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কাজল মিয়া।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা ২০১৮ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামী ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিল। পরোয়ানা মুলে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান, কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি অ্যাডঃ কাজী খাঁন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net