1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) এর পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার ত্রিনাথ সাহা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) এর পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার ত্রিনাথ সাহা

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৭৮ বার

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়। গত রোববার (২৬ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুলিশ সুপার কর্তৃক সাক্ষরিত প্রশংসাপত্র এবং সম্মাননা পদক তুলে দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তানভীর হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, অভিন্ন মানদন্ড অনুযায়ী চৌদ্দগ্রাম থানার ২০২২ সালের মে মাসের সামগ্রীক কার্যক্রম পরিচালনায় মামলা তদন্ত ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার, থানার পরিবেশ ও থানা এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রভৃতি কর্মকান্ডে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের পাশাপাশি কুমিল্লা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) এর দায়িত্বে থাকা দেশ প্রেমিক, কঠোর পরিশ্রমী ও চৌকস মানবিক পুলিশ কর্মকর্তা ত্রিনাথ সাহা তন্ময়কে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়। তাঁর এ অর্জনে থানায় আনন্দের জোয়ার বইছে। তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় অভিনন্দন জানিয়ে দোয়া ও শুভ কামনা জানান চৌদ্দগ্রামের সুধিজনসহ সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net