1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভা ও হজ্ব পূর্বমিলনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভা ও হজ্ব পূর্বমিলনী অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩০৫ বার

সিনিয়র জার্নালিস্ট ফোরাম চট্টগ্রামের উদ্যোগে হজ্ব পূর্ব মিলনী ২২ জুন বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পবিত্র হজ্ব যাত্রা উপলক্ষ্যে সিনিয়র জার্নালিস্ট ফোরাম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ্বপূর্ব মিলনীতে বক্তব্য রাখেন- সিনিয়র জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা ইসকান্দর আলী চৌধুরী, পংকজ কুমার দস্তিদার, সিনিয়র জার্নালিস্ট ফোরাম সদস্য, দৈনিক আজকের চট্টগ্রাম সম্পাদক আবদুল হাই, সুলতান আহমদ আশরাফী, মাহবুব উর রহমান, বিপুল বড়ুয়া, মো. শহিদুল ইসলাম, সাইফুদ্দিন মো. খালেদ, সহিদুল ইসলাম শহিদ।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু জাফর হায়দার উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন- হজ্ব সামর্থবান সকল মুসলমানের জন্য ফরজ এবাদত। আল্লাহপাক মেহেরবানী না করলে সামর্থ্য থাকলেও অনেকেই হজ্ব করতে পারেন না। মিলনী অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত হজ্বযাত্রী ও ফোরামের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে এহরামের কাপড় ও জায়নামাজ উপহার দেন।

এছাড়া পূর্বাহ্নে সিনিয়র জার্নালিস্ট ফোরাম আহ্বায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net