1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেনস্থার প্রতিবাদে চৌদ্দগ্রামে “ফারিয়া’’ এর প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

হেনস্থার প্রতিবাদে চৌদ্দগ্রামে “ফারিয়া’’ এর প্রতিবাদ সভা

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৯১ বার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদেরকে গত রোববার (২৬ জুন) অনৈতিকভাবে হেনস্থা ও সামাজিকভাবে অসম্মান করার প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানা ফার্মাসিটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফারিয়ার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারিয়ার চৌদ্দগ্রাম থানা শাখার সভাপতি ওমর সানি, সেক্রেটারী দোলন সরকার, মো: রফিক, মো: আরমান, মো: গুলজার, মো: পারভেজ কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা অনাকাঙ্খিত এ ঘটনার জন্য ঔষধ শিল্প ও মালিকপক্ষকে দায়ী করে। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদেরকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে ঘটনার শিকার ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের কাছে নিঃশর্ত ক্ষমাসহ হাসপাতালের পরিচালককে অপসারনের দাবি জানান। এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে জোর দাবি জানান। সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net