1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৭৮ বার

শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার পৌরসভাধীন আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে একটানা দুপুর ১ টা পর্যন্ত তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী জয়ী হবে।

প্রার্থীরা হলেন, তৃতীয় শ্রেণি থেকে- আরাবী সিদ্দিকি, ইজা ইয়ানুর, জিহান উল হক জিহান। চতুর্থ শ্রেণি থেকে- তাসরিফ খন্দকার তাজিম, আফরিন সাদিকা, মানহা নূর পিহু। পঞ্চম শ্রেণি থেকে- তাইয়্যেবা আক্তার, ফারজানা আক্তা, মোঃ মহিউদ্দিন।

নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন, স্বর্ণা ইসলাম (পঞ্চম শ্রেণি), প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আছেন, আদিবা জাহান (পঞ্চম শ্রেণি)। এছাড়া বিদ্যালয়ের কাব দল আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন। সার্বিক দায়িত্বে আছেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। প্রার্থীরা বিজয়ী হলে বিদ্যালয়ের উন্নয়ন, স্বাস্থ্য, পরিষ্কার- পরিচ্ছন্নতা বিষয়ক কাজে সহযোগিতা করার অঙ্গীকার প্রদান করেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিউলি কর বলেন, নবীনগরে মোট ২২১ টি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net