1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে আচরণবিধি লঙ্ঘণে ৩ প্রার্থিকে ৩০ হাজার জরিমানা, মাইক জব্দ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

বাঁশখালীতে আচরণবিধি লঙ্ঘণে ৩ প্রার্থিকে ৩০ হাজার জরিমানা, মাইক জব্দ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩০১ বার

বাঁশখালী উপজেলার শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত সময়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

নির্বাচনী আচরনবিধিমালার নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় পৃথক অভিযানে ৩ ইউপি সদস্য পদপ্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ জুন) রাত ৮ টার পরেই বাঁশখালী উপজেলার গন্ডামারা ও শিলকূপ ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধিমালা নিশ্চিতকরণে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক অভিযানে ৩ মেম্বার প্রার্থিকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এ সময় অভিযান পরিচালনাকালে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে দুইজন ও গন্ডামারা ইউনিয়নে একজন মেম্বার প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং একজন মেম্বার প্রার্থীর মাইক জব্দ করা হয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net