https://www.dailyshamolbangla.com/
মাগুরায় গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবীতে মাগুরার শ্রীপুরে থানা বি এন পি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রীপুর থানা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, শ্রীপুর থানা কৃষক দলের আহবায়ক মোঃ আব্দুল ওদুদ, মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুন্ম আহবাহক বিল্লাল হোসেন, শ্রীপুর থানা বি এন পি’র সাবেক সহসভাপতি মোঃ মশিউল আজম, বি এন পি নেতা মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর থানা বি এন পি’র ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিশ্বাস খাজা,যুব দলের শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব শাহ আলম তুফান, নাকোল বি এন পি’র সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মুক্তি,সেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বি এন পি ও এর অঙ্গ সংগঠন সমূহের সভাপতিবৃন্দ।
সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার বি এন পি ও এর অঙ্গ সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।