1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩২৩ বার

মাগুরা শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি আলোচনা সভা ২২ জুন বুধবার পড়ন্ত বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে এবং আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের লক্ষ্যে এ জরুরি আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড সাইফুজ্জামান শিখর।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউয়ুন রশিদ মুহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুবলীগ নেতা আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ আরো অনেকে।

সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চেয়ারম্যানগণ, ৮ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দলের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net