1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে খাগড়াছড়িতে দিনব্যাপী কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে খাগড়াছড়িতে দিনব্যাপী কর্মশালা

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬৬ বার

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুন) অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত সমন্বিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, জেলা পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল হালিম রাজ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন।

কর্মশালায় জেলার ৯টি উপজেলার চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মাদকরোধে বিস্তর আলোচনা করেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালায় সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা গড়ে তোলা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net