1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় চিকিৎসক দম্পতির ওপর হামলা : দুই-চারটাকে মেরে ৫০ কোটি টাকায় রফার হুমকি আসামির! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

আশুলিয়ায় চিকিৎসক দম্পতির ওপর হামলা : দুই-চারটাকে মেরে ৫০ কোটি টাকায় রফার হুমকি আসামির!

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৮৬ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় গাড়িকে সাইড দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতিকে সড়কেই মারধর ও জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

আজ শনিবার (১৬ জুলাই) দুপুরে সাভার উপজেলার আশুলিয়া থানার থেকে প্রিজনভ্যানে উঠানোর সময় গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে গেলে পুলিশের সামনেই গ্রেপ্তার জামাল দেওয়ান (৪৫) পুলিশের সামনেই প্রকাশ্যে বললেন, ‘দুই-চারটা মার্ডার করলেও সমস্যা নাই।’ তিনি বলেন, ‌’মার্ডার করেছি নাকি? দুই-চারটা মার্ডার করলেও সমস্যা নাই। দুই-চার-পঞ্চাশ কোটি টাকার ক্ষেমতা (ক্ষমতা) আছে’ আমার।

এর আগে শুক্রবার রাতে জামাল হোসেনকে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় শুক্রবার রাতেই মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক ডা. আজহারুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে নিজস্ব প্রাইভেটকারযোগে স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন ডাঃ আজহারুল ইসলাম। সে সময় গাড়ীকে সাইড দিতে গিয়ে রকি দেওয়ান নামের এক যুবক তার প্রাইভেট কারে ধাক্কা দেন। পরে সেই যুবকের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে পাশের একটি খাবার হোটেল থেকে ছুরি এনে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন চিকিৎসক দম্পতিকে। এ সময় পাশে থাকা বখাটে রকির বাবা জামাল দেওয়ান ও চাচা কামাল দেওয়ানও লাঠি দিয়ে চিকিৎসক দম্পতিকে বেধরক মারধর করতে থাকেন। এতে চিকিৎসক আজহারুল ইসলাম ও তার স্ত্রী সন্তানের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

এ মামলার ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ নম্বর আসামি জামাল দেওয়ানকে গ্রেপ্তার করলেও মূলহোতা তার ছেলে রনি দেওয়ানসহ কামাল দেওয়ান নামে দুইজনই পলাতক রয়েছে।

মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই ফরহাদ বিন করিম বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি, প্রধান আসামি রকি নেশাগ্রস্ত। ৬ মাস আগে রিহ্যাব সেন্টার থেকে এসেছে। তার বাবা জামাল দেওয়ানের ব্যাটারিচালিত কয়েকটা অটোরিকশা আছে। সেগুলো দেখভাল করে এবং তাদের একটি বাড়ি আছে, সেখান থেকেও ভাড়া পায়।’ প্রকাশ্যে হুমকির বিষয়ে তিনি বলেন, তারা মূলত উগ্র প্রকৃতির মানুষ । তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে ও মূল আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net