ঢাকা   ০৫:৪৫:২৬ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমরেড আলী সরকারের জীবনাবসান দিনাজপুরে শেখ ফরিদ গোরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন : বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩০২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইউনাইটেড কমিউনিস্ট লীগের দিনাজপুর জেলা শাখার সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন।

২৬ জুলাই মঙ্গলবার বাদ আসর দিনাজপুর শেখ ফরিদ গোরস্থানের মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে শেখ ফরিদ গোরস্থানেই তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এর পূর্বে মাদ্রাসা মাঠে স্থানীয় বিভিন্ন সংগঠন তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় শ্রদ্ধা জানান, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, কমিউনিস্ট লীগের নেতা তুষার কান্তি রায়, আখতার আজিজ, শাহীন রঞ্জু, সঞ্জিত প্রসাদ জিতু,জেলা বাম গণতান্ত্রিক জোটের দিনাজপুর জেলা সমন্বয়ক ও বাসদ সংগঠক কিবরিয়া হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মেহেরুল ইসলাম, আলতাফ হোসাইন, বাসদ জেলা সভাপতি সারোয়ারুল হাসান ক্লিপটন,বাসদের ভারপ্রাপ্ত আহবায়ক সন্তোষ গুপ্ত,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মুনিরুজ্জামান মুনির, জাতীয় গণফ্রন্টের হিমেল মণ্ডল, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান, শাহীন, জিতু,বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা নেতা লিটন রায়,মনির,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলতাফ হোসাইন,দিনাজপুর জেলা সভাপতি এ্যাডভোকেট মেহেরুল ইসলাম,সাধারন সম্পাদক ইকবাল হাসান, আনোয়ারুল ইসলাম,অমৃত রায়,বাসদ দিনাজপুর জেলা নেতা সারোয়ারুল হাসান ক্লিপটন,কিবরিয়া হোসেন,জনক রায়,বাসদ কেন্দ্রীয় আহ্বায়ক সন্তোষ গুপ্ত,জেলা নেতা হারুন অর রশিদ, গৌতম রায়,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ, এস,এম,মনিরুজ্জামান, সদস্য সুকুমার রায়, রতন রায়,সূর্য রায়।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমরেড আনোয়ার আলী সরকারের সহকর্মী ও পরিবারের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। কমরেড আনোয়ার আলী সরকার ২৬ জুলাই মঙ্গলবার সকালে ঘাসিপাড়ার বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি