1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

চরফ্যাসনে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪৮৩ বার

চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন স্বামী। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী তানিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্বামী নুরে আলম, শাশুরী ফিরোজা ও দেবর বাবুলের বিরুদ্ধে। বুধবার (২৯ জুন) আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে স্বামীর বাড়ীতে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় তিনজনকে আসামী করে তানিয়ার বাবা বাদী হয়ে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

নুরে আলম দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাজাহান দেওয়ানের ছেলে। তানিয়া নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ আইয়ুব আলীর মেয়ে।
সোমবার (৪ জুলাই) চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া জানান, আট মাস পূর্বে তানিয়ার সাথে নুরে আলমের প্রেম প্রণয়নের মধ্যে দিয়ে পারিবারিকভাবে বিয়ে হয়। তানিয়ার বাবা পেশায় একজন জেলে। বিয়ের সময় অনেক কষ্ট করে স্বামী নুরে আলমকে ১লক্ষ ২০ টাকা যৌতুক দেন তানিয়ার বাবা। বিয়ের আটমাসের মাথায় স্বামী নুরে আলম পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন স্ত্রী তানিয়ার কাছ থেকে। বুধবার তানিয়ার বাবার বাড়ী থেকে ঈদুল আজহা উপলক্ষে একটি ছাগল নিয়ে আসেন তার বড় বোন ও ভাবি। ৫০ হাজার টাকার পরিবর্তে কেনো ছাগল নিয়ে আসলো এনিয়ে তানিয়ার স্বামী নুরে আলম, শাশুরী ফিরোজা ও দেবর বাবুলসহ প্রথমে তানিয়াকে মারধর করে। এসময় তার বোন ও ভাবি তানিয়াকে মারধরের হাত থেকে রক্ষা করতে আসলে তাদেরকেও মারধর করে স্বামী, দেবর ও শাশুরী। বোন ও ভাবি বাড়ীতে ফিরে আসলে তানিয়ার উপর মাধধরের মাত্রা বেড়ে যায়। এঘটনায় তানিয়ার বাবা বাদী হয়ে ওই দিন দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ স্বামীর বাড়ী থেকে তানিয়াকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।

দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net