1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ৩১০ জন প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঝিনাইদহে ৩১০ জন প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৬৫ বার

যুবক-যুবতী, হতদরিদ্র নারী-পুরুষ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে ৩১০ জনকে বিনামুল্যে কম্পিউটার এ্যাপ্লিকেশন ও ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদাণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের আরাপপুরে বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে এ সদনপত্র বিতরণ করা হয়।

সংস্থার সেক্রেটারী ও বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংস্থার সভাপতি জোয়াদ আলী বিশ^াস, চুয়াডাঙ্গায় বহুমুখী মানবকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বিপুল আশরাফ, সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ।
এসময় আয়োজকরা জানায়, সম্পুর্ন বিনামূল্যে বহুমুখী মানবকল্যাণ সংস্থা ও সমাজ কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে ফ্রি কম্পিউটার এ্যাপ্লিকেশন এবং ড্রাইভিং কাম অটো মেকানিকস প্রশিক্ষণ কর্মসুচী চলছে। সোমবার ২২০ জনকে কম্পিউটার এ্যাপ্লিকেশন ও ৯০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়।

১৮-৪০ বছর বয়সী কমপক্ষে ৮ম শ্রেনী পাস দুস্থ, বিধবা, হতদরিদ্র জনগোষ্ঠীকে এ প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। ২ মাস মেয়াদী এই কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীদের যাতায়াত, নাস্তা, সনদ দেওয়া হচ্ছে একই সাথে চাকুরির ব্যবস্থাও করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net