ঢাকা   ০৪:০৮:৩৫ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুলাভাইয়ের সাথে সম্পর্ক, বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ধনতলা ইউনিয়নে বিষপানে বিথী আক্তার (১৫) নামে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিথী আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামপাড়া গ্রামের মো. কাইয়ুমের মেয়ে। বিথী ভান্ডারদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের সুভানপাড়া গ্রামের শাহাজত আলীর ছেলে সুমন ইসলাম (৩২) এর সাথে বিথীর বড় বোনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে সুমন দুই সন্তানের জনক। কিছুদিন আগে বিথী তার দুলাভাই সুমন ইসলাম এর সাথে পালিয়ে যায়। পরে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যানের ছেলের সাথে যোগাযোগ করে ঢাকা থেকে তাদেরকে ফিরিয়ে আনা হয় ও এ বিষয়ে ইউনিয়ন পরিষদে সালিশ মিমাংসা করে মেয়েটিকে তাদের বাবা-মায়ের কাছে ও ছেলেকে ছেলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে মেয়েটি বাড়িতে থাকতে চাইতো না ‌‌। সে তার দুলাভাইয়ের কাছে যাওয়ার জন্য উন্মাদ থাকতো। পরে ২ জুলাই শনিবার দুপুরের দিকে মেয়েটি বিষপান করলে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয়। দুলাভাইয়ের সাথে মেয়েটির সম্পর্ক হওয়ার কারণেই হয়তো সে বিষপান করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর চ্যাটার্জি সাংবাদিকদেরকে বলেন, “ঐ মেয়েটি কিছুদিন আগে তার দুলাভাই সুমন ইসলামের সাথে চলে যায়। পরে তাদের ঢাকা থেকে ডেকে নিয়ে এসে সালিশ ও মীমাংসা করে ছেলেকে ছেলের পরিবারে ও মেয়েকে মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ হঠাৎ শুনতে পাই মেয়েটি বিষ পানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

দুলাভাইয়ের সাথে প্রেম সম্পর্ক ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে কিনা জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘এমনটি হলেও হতে পারে। দুলাভাই ও শালীর মধ্যে সম্পর্ক না থাকলে মেয়েটি তার কাছে যাবে কেন।,
এ বিষয়টি জানতে সুমন ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহারিত সিমটি বন্ধ পাওয়া যায়। বিষপানে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম সাংবাদিকদেরকে নিশ্চিত করেন। ওসি জানান, ‘প্রেম ঘটিত বা প্রেম ঘটিত কারণে আত্মহত্যার কোন অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি