ঢাকা   ০৯:১৬:৩৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় ৩৫০ জনের নামে থানায় অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৪৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা মো. খতিবর রহমান। শনিবার (৩০ জুলাই) মোবাইল ফোনে মামলার কথা নিশ্চিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। খতিবর রহমান উপজেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী বিভাগ) হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, আমরা যখন ফলাফল ঘোষণা করলাম, যারা জয় লাভ করেছে তারা আনন্দ উল্লাস শুরু করলো। আর যারা পরাজয় বরণ করলো তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠলো। আমরা গাড়িতে উঠলাম আমাদের ব্যারিকেট দিয়ে দিল তারা। পরে আমি প্রশাসনকে বিষয়টি জানায়। তারা এসে আমাদের ওখান থেকে রাস্তায় উঠিয়ে উপজেলার দিকে পাঠিয়ে দেন। তারপর আমরা চলে আসি। পরে ঐ খানে সহিংসতার ঘটনা ঘটে৷

এ ঘটনায় আমি বাদী হয়ে অজ্ঞাতনামা৩০০-৩৫০জনের নামে লিখিত অভিযোগ দিয়েছি। গত ২৭ জুলাই বুধবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় সুরাইয়া আক্তার নামে এক আট বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দুই পুলিশ সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত সুরাইয়া আক্তার রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গী গ্রামের বাদশাহ মিয়া ও মিনারা বেগমের তৃতীয় সন্তান। ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলার অতিরিক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক রামকৃষ্ণ বর্মণ, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আহসান হাবীব সহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, এখন পর্যন্ত মামলা হয়নি। প্রিসাইডিং কর্মকর্তা একটি এজাহার দিয়েছেন। এজাহারটি তদন্তের বিষয় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি