1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪৮ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করে পুলিশ। ৬ জুলাই বুধবার রাতেই কটুক্তিকারী ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব পারপুগী (শীবগঞ্জ বাজার) গ্রামের নরেশ কর্মকারের ছেলে নির্মল কর্মকার (৪০) কে গ্রেফতার করা হয়। জানা যায়, ঐ দিন শীবগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে জীবন ও জয়নাল নামে ২ ব্যক্তি একাধিক বিয়ে নিয়ে কথা বার্তা বলছিল। এ সময় নির্মল তাদের সাথে যুক্ত হয়ে নবিজী (সাঃ) কে জড়িয়ে একাধিক বিয়ে নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলেন। এ সময় ঐ ২ যুবক ও আপশপাশের লোকজন উত্তেজিত হয়ে নির্মলকে মারপিট করতে উদ্যত হয়ে প্রায় ১ থেকে দেড় হাজার মানুষ জড়ো হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নির্মলকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

সদর থানার এসআই (নিঃ) মো: জাবেদ আলী পিপিএম জানান, নির্মল কর্মকারকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। প্রাথমিক তদন্তে নির্মল কর্মকার নবিজী (সাঃ) কে কটুক্তি করার বিষয়টির প্রমান পাওয়া গেছে। অপরদিকে ৭ জুলাই বৃহস্পতিবার নির্মল কর্মকারকে উদ্ধারের সময় পুলিশের উপর হামলা, ৫৪ ধারায় গ্রেফতারকৃত আসামীকে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গাড়ি ভাংচুর ও সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে সদর থানার এসআই (নিঃ) হিরনময় চন্দ্র রায় বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও ১৫০ থেকে ২শ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হলেন মো: সাদেকুল হুজুর (৫০), মো: আল মামুন (৩০), মো: আ: আউয়াল (৩৫), মো: আল মামুন (৩৭), মো: লিটন মিয়া (২৭), মো: জীবন (২৫), মো: নুর নবী (২১), মো: নজরুল ইসলাম (৫৫), মো: রবিউল (৩৫), বাবুল (৪০), মো: আলতাফ হোসেন (৩৮), সেলিম (৩৫), সুবাহান মুহুরী (৫২), শিল্টি ওরফে শিলপাটার মিস্ত্রি (৪৫) সহ অজ্ঞাত ১৫০ থেকে ২শ জন।

এ ঘটনায় ঐ দিন রাত ১০ টায় শীবগঞ্জ চৌরাস্তায় জরুরী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহম্মেদ বেগ, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জামালপুর ইউপি চেয়ারম্যান এস,এম মোস্তাক আহমেদ প্রমুখ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক এ ঘটনায় নতুন করে কোন প্রকার উশৃংখল কর্মকান্ড ও গুজব না ছড়িয়ে সকলকে আইন শৃংখলা মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net