1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা- সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে প্রাণ গেল ট্রাক চালকের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ঢাকা- সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে প্রাণ গেল ট্রাক চালকের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৯৯ বার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সামনে থাকা কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে আজিজ মিয়া (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আজিজ মিয়া ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।জানা যায়- সকালে ঢাকা থেকে সিলেট গামী একটি কাভার্ডভ্যান ও ট্রাক বড়চর বাজারে পৌঁছায়। এসময় সামনে থাকা কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় ট্রাক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও ট্রাক পার্শ্ববর্তী একটি দোকানের দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে।

এ ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক আজিজ মিয়ার মৃত্যু হয়।খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- লাশ ময়না তদন্ত ছাড়া নেওয়ার জন্য তারা আবেদন করেছেন, আবেদন গৃহীত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net