1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

তিতাসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৭২ বার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ জুলাই) সকালে বিএমএসএফ তিতাস উপজেলা শাখার উদ্যোগে তিতাস প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবেবক্তব্য রাখেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, আমরা সাংবাদিকদের ১৪ দফা দাবী নিয়ে সারাদেশে কাজ করছি। মফস্বল সাংবাদিকদের কল্যাণে দাবী আদায়ে সব সময় যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে পারে সেজন্য সকলকে এক হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।

উক্ত আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তিতাস উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ সগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জুয়েল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, সদস্য আলমগীর হোসেন ও সাংবাদিক নাঈম প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম তিতাস উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net