ঢাকা   ০৪:৫৪:০৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

“শ্রীপুরে স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল।”

স্কাউটিং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়- ইকবাল হোসেন সবুজ এমপি

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ স্কাউটস শ্রীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন সবুজ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন সবুজ এমপি বলেছেন, ‘জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম আর অনুশীলনের বিকল্প নেই। স্কাউটিংয়ের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে প্রতিফলন করা গেলে জাতীয় উন্নয়ন ত্বরাণ্বিত হবে। স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিংকে দেশসেবা ও মানবিক কল্যাণে কাজে লাগাতে হবে।’

এমপি বলেন, ‘দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে।’

ত্রি- বার্ষিক কাউন্সিলে আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এড সামছুল আলম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু,মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমীন প্রমুখ।


অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজলার সকল,প্রথমিক,মাধ্যমিক ও মাদরাসার প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকরা কাউন্সিলর হিসেবে প্রস্তাব সমর্থনের মধ্যদিয়ে চারটি পদে আগামী তিন বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলার বরমি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ বারী সভাপতি, আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন,সাধারন সম্পাদক,ডালেস্বর সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল মিয়া কোষাধ্যক্ষ ও বৈরাগিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা আফরোজ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি