ঢাকা   ০১:১১:৪০ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

সুন্দর ও সুস্থ সমাজ গড়তে হলে বই পড়ার গুরুত্ব বাড়াতে হবে: ওসি শহীদ

শ্যামল বাংলা ডেক্স
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪৭৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ অফিসার শহীদ উল্লাহ এই কথা বলেন। এই সময় তিনি আরও বলেন সমাজ থেকে কর্মঠো মানুষ তৈরি করতে হবে, সমাজে মাদকাসক্তি ও সোস্যাল মিডিয়া আসক্তি থেকে দুরে থাকতে হবে। সমাজে কোনও ধরনের অপরাধ হতে দেওয়া যাবেনা। সমাজের উন্নয়নে ও সুশৃঙ্খল সমাজ গড়তে পবিত্র আল কোরআন সহ বই পড়তে হবে এবং শুধুমাত্র সঠিক লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করলেই সফলতা পাওয়া যাবে।

গতকাল সোমবার সন্ধ্যায় পবিত্র আল কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জমকালো আয়োজনে শুরু হয় এই অনুষ্ঠান।

আজিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক রবিউল হোসাইন রাজুর প্রাণবন্ত সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ অফিসার ও চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শহীদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেসাখাল ইউপির সাবেক চেয়ারম্যান জালাল আহমদ ভুঁইয়া। হেসাখাল ইউপি আওয়ামীলীগের সভাপতি মোতালেব হোসেন, হেসাখাল ইউপি ৭ নং ওয়ার্ড মেম্বার এমরান হোসেন, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক ও শিক্ষক সোহরাব হোসেন, সাংবাদিক আজিম উল্লাহ হানিফ, ম্যাক্স গ্রুপের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম খলিল পলাশ, ব্যবসায়ী মোঃ সেলিম, ব্যবসায়ী আব্দুল মালেক, মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক, সংগঠনের উপদেষ্টা শাহ এমরান, উপদেষ্টা নাসির মজুমদার, উপদেষ্টা নিজাম উদ্দিন মজুমদার, উপদেষ্টা মাহবুব সুলতান, উপদেষ্টা ইব্রাহিম মজুমদার প্রমুখ।

চক্রলোদী খিলপাড়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এমডি শাহিন মজুমদার ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের যৌথ পরিচালনায়, সংগঠনের অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি রিয়াজ মালিক, সহ সভাপতি মাহামুদুল হাসান হৃদয়, সহ সভাপতি আমিন মালিক, সহ সভাপতি ফেয়ার আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মামুন, সহ সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম মজুমদার, শাহআলম মজুমদার, শাহ পরাণ মজুমদার, মোঃ নোমান, প্রচার সম্পাদক সাঈদ সবুজ, সহ প্রচার সম্পাদক মহিন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কায়কোবাদ, মোঃ রিশাদ, মোজাম্মেল হোসেন উজ্জ্বল, জাহিদ হাসান ঢাকা,মোঃ সাগর, হীরা, ইয়াসিন আরাফাত, তানজিরুল ইসলাম আসিফ, আইয়ুব আলী, মোঃ সোহাগ, মোঃ পারভেজ, মোঃ আলাউদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি