ঢাকা   ১০:৩৪:৩২ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

সোনালী ব্যাংক আনোয়ারা শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ

আনোয়ারা(চট্টগ্রাম)সংবাদদাতা ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১০৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামে সোনালী ব্যাংক আনোয়ারা শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ শাখায় স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ ফেরত পেতে হয়রানি, লেনদেন করার সময় ক্যাশিয়ারদের অশোভন আচরণ, পেনশন তুলতে গেলে বয়স্কদের হয়রানি, চারটা সময় পার না হতে গেইট বন্ধ করে দেওয়া, ভাংতি টাকা নিলে গ্রহণ না করাসহ একাধিক অভিযোগ উঠেছে উক্ত শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আগত এক গ্রাহক টাকা উত্তোলন করতে গেলে তার সাথে অসৌজন্যমুলক আচরণ করেন ব্যাংকের কর্মকর্তারা। ভুক্তভোগী ওই গ্রাহক বাংলাদেশ ব্যাংকে ডাকযোগে অভিযোগ পাঠিয়েছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখায় যোগাযোগ করা হলে ব্যাংক সূত্র জানায়, তারা ডাকযোগে আনোয়ারা শাখার হয়রানির বিরুদ্ধে এখনো কোন অভিযোগ পায়নি, হয়তো পরবর্তীতে পৌঁছাতে পারে। গ্রাহক হয়রানি প্রসঙ্গে বলেন, ব্যাংকিং সেবা হতে হবে গ্রাহক বান্ধব, কিন্তু গ্রাহকরা হয়রানির শিকার হলে তা খুবই দুঃখজনক। গ্রাহক হয়রানির কোন অফিসার ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দিলে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ব্যাংকি সেবা পেতে হয়রানির শিকার হলে বা কোনো অভিযোগ থাকলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে ১৬২৩৬ নাম্বারে জানানোর জন্য গ্রাহকদের অনুরোধ জানান তিনি। এ ব্যাপারে সোনালী ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করতে গেলে তিনি অডিট আসায় রবিবারে কথা বলবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি