1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় দু"দিনে দু"টি মরা কাতলা মাছ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

হালদায় দু”দিনে দু”টি মরা কাতলা মাছ উদ্ধার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৫২ বার

দেশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা থেকে গত দু’দিনে দু”টি কাতলা মাছ মরে ভেসে উঠেছে।মঙ্গলবার (২৬ জুলাই) সকালে মরে ভেসে উঠা ১২ কেজি ২৬০ গ্রাম ওজনের কাতলা মাছটি উদ্ধার করা হয়েছে গড়দুয়ার নয়াহাট অংশ থেকে।এই মাছটির দৈর্ঘ্য ৩ ফুট ২ ইঞ্চি,উচ্চতা ১ফুট।এর আগের দিন সোমবার সকালে রাউজান অংশের কাগতিয়া স্লুইচগেটের পাশ থেকে উদ্ধার করা মাছটির ওজন প্রায় ৯ কেজি ১০০ গ্রাম। মাছটির দৈর্ঘ্য ২ ফুট ১০ ইঞ্চি,উচ্চতা ১০ ইঞ্চি।হালদা নদী ও মাছ নিয়ে গবেষণা করেন এমন বিশেষজ্ঞদের মতে দুটিই ব্রুড মাছ।হালদা গবেষক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম মনে করেন দুষণজনিত কারণে মাছের মৃত্যু হয়েছে।তিনি বলেন,হালদা নদীর বিভিন্ন অংশে ও শাখাখালে অবৈধভাবে বিভিন্ন ধরনের জাল, বড়শি,রাসায়নিক বিষ ব্যবহার করে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে।যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য হুমকি।এমতাবস্থায় আমাদের জাতীয় সম্পদ হালদা নদীর বাস্তুতন্ত্রকে স্বাভাবিক অর্থাৎ মাছ, ডলফিন ও অন্যান্য জলজ প্রাণির নিরাপদ বাসস্থান গড়ার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি হালদা সম্পর্কিত সবাইকে আরো বেশি তৎপর হতে হবে।হালদা নদীর বাস্তুতন্ত্রের বর্তমান অবস্থা অর্থাৎ দূষণের মাত্রা জানতে হালদার পানি গুণাবলি পরীক্ষা করে দূষণের উৎস/স্থান নির্ণয় করা অতীব জরূরী মনে করেন তিনি।এদিকে গতকাল মঙ্গলবার সকাল থেকে হালদা নদীতে অভিযান পরিচালনা করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার। অভিযানে হালদার কছুখাইন পয়েন্ট থেকে পাঁচ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।এ প্রসঙ্গে ইউএনও আব্দুস সামাদ শিকদার বলেন,নদীর সর্তাঘাট থেকে হালদার মুখ মোহরা কালুঘাট পর্যন্ত অভিযান করে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জাল পুড়ে ফেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net