1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ব্যবসায়ী দেলোয়ার হোসেন পলাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

কুমিল্লা জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ব্যবসায়ী দেলোয়ার হোসেন পলাশ

মোঃ জুয়েল রানা,তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩১২ বার

আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গঠিত ২নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সেচ্ছাসেবী সংগঠন তিতাস ক্লাব লিমিটেড এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন পলাশ। তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি গ্রামের আওয়ামী পরিবারের সন্তান ও সর্বমহলে পরিচিত জনপ্রিয় মুখ৷ এছাড়াও উক্ত নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছে আলোচনার শীর্ষে।

জানা গেছে, দেলোয়ার হোসেন পলাশ একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সর্বদায় নিয়োজিত রেখেছেন৷ মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন। ইতিমধ্যে জনপ্রতিনিধি না হয়েও মহামারী করোনাসহ বিভিন্ন দুর্যোগ সময়ে অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন। এদিকে দেলোয়ার হোসেন পলাশ নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ভোটারদের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

ভোটার ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের কাছে দেলোয়ার হোসেন পলাশের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, দেলোয়ার হোসেন পলাশ একজন সৎ ও সচ্ছল ব্যক্তি। তার নেই কোন পিছুটান। সে ২নং ওয়ার্ড থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে সরকারের উন্নয়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

সদস্য পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন পলাশ বলেন, আমি আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ২নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net