ঢাকা   ০৫:০৭:৪০ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

চন্দনাইশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব গোল্ডকাপ সম্পন্ন

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৫৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট’২২ এ পূর্ব
চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়-দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে
৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা
মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট’২২ এ দোহাজারী সরকারি
প্রাথমিক বিদ্যালয়-হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ১১-
১০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিজয়ী দলের মো. রাহাত,
নীহারিকা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

গতকাল ১ জুলাই বিকালে চন্দনাইশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব প্রাথমিক বিদ্যালয়
ফুটবল টুনামেন্ট’২২ এর ফাইনাল খেলা কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে
অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী
সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার
চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অতিথি হিসেবে আ.লীগ নেতা ও শিক্ষা
কমিটির সদস্য মাস্টার আহসান ফারুক, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ
মহিউদ্দিন, চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইছহাক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম
সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, আ.লীগ নেতা যথাক্রমে হেলাল উদ্দিন
চৌধুরী, শেখ টিপু চৌধুরী, আমজাদুল হক চৌধুরী দুলাল প্রমুখ। অনুষ্ঠান
সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি