1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

তিতাসে এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫২ বার

কুমিল্লার তিতাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে কুমিল্লার উত্তর জেলা জাতীয় পার্টির পার্টির উদ্যোগে তিতাস উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ মোঃ ইফতেকার আহসান এর পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আজগর, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, তিতাস উপজেলার যুব সংহতির সভাপতি শেখ ফরিদ মুন্সি, হোমনা জাতীয় পার্টির আহবায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন মাস্টার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক পার্টির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন ও সদস্য ডাঃ মোঃ এরশাদ সরকার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন সরকার, প্রচার সম্পাদক হারুন অর রশীদ সরকার, কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহজালাল রিপন, মজিদপুর ইউনিয়নের সভাপতি ইমাম হোসেন, বলরামপুর ইউনিয়নের সভাপতি শেখ ফরিদ পাঠান স্বাধীন, নারান্দিয়া ইউনিয়নের সভাপতি হুমায়ন কবির, জিয়ারকান্দি ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক মোল্লা, জগতপুর ইউনিয়নের সভাপতি শাহ আলম আজাদ, ভিটিকান্দি ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, দুলালপুর ইউনিয়নের সভাপতি এনামুল হক ও ঘারমোড়া ইউনিয়নের সভাপতি আবু কালামসহ বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

পরে দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net