ঢাকা   ০২:৩৩:০৮ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত 

মাগুরায় পরিবহণ শ্রমিক হত্যার অভিযোগে ৪পুলিশ সদস্যসহ ৫জনের নামে হত্যা মামলা

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় গত ১৬ জুলাই শনিবার বিকেলে পরিবহন শ্রমিককে মারপিট করে হত্যার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৫জনের নামে হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী যমুনা বেগম।


অভিযোগে বাদিনী জানায়, ঘটনার দিন রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তির মিথ্যা অভিযোগে নাকোল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জামাল, এএসআই সিরাজ মোল্যা, এএসআই জসিম, এএসআই ভবেন ও পুলিশ ভ্যানের ড্রাইভার নাজমুল তার স্বামীকে ওয়াপদা বাস স্টান্ডের কাউন্টারের মধ্যেই বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে ওই পুলিশ সদস্যরা তাকে প্রথমে নাকোল ক্যাম্পে ও পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৮ জুলাই সোমবার দুপুরে মাগুরা দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায় উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে বাদিনীর অভিযোগ এফআইআর হিসেবে গণ্য করে পিবিআই কে তদন্তের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি