1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে কোরবানির জন্য ৪৩৩টি ডেইরি ফার্মে দেশি গরু প্রস্তুত করেছে খামারিরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

রাউজানে কোরবানির জন্য ৪৩৩টি ডেইরি ফার্মে দেশি গরু প্রস্তুত করেছে খামারিরা

শাহাদাত হোসেন, রাউজান
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৮৩ বার

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসন্ন।এ কোরবানি ঈদকে ঘিরে রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় ডেইরি ফার্ম,গরুর খামার,মৌসুমী গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করা শুরু করেছে।মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ক্রয় করে ট্রাক,জীপ ভর্তি করে এনে বিভিন্ন স্থানে মজুদ করেছে।পিছিয়ে নেই ক্ষুদ্র খামারিকাও।রাউজানে ছোট-বড় ৪শত ৩৩টি ডেইরি ফার্মে প্রায়২৬ হাজার গরু,ছাগল,মহিষ প্রস্তুত করেছে খামারিরা।পাশাপাশি কৃষকরাও নিজেদের গৃহে গরু-ছাগল মোটাতাজা করে রেখেছেন।এবার ভালো দামে পশু বিক্রির আশায় বুক বেঁধে আছেন এখানকার খামারি ও কৃষকরা।এছাড়া রাউজানে বিভিন্ন এলাকায় হাট বাজারে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে।জানা যায়,এ উপজেলায় স্থায়ীও অস্থায়ী মোট১৬টি হাটে গরু-ছাগল,মহিষ বেচাকেনা হয়।

এসব কোরবানির পশুর হাটের মধ্যে সবচেয়ে বেশী গরু বেচাকেনা হয় রাউজান পৌরসভার ৯ নংওয়ার্ডের গফুর আলী বোস্তামী চারাবটতল বাজার,গহিরা কালচান্দ চৌধুরী হাট, রাউজান সদর ফকির হাট,পাহাড়তলী পিংক সিটি,বাগোয়ানের লাম্বুর হাট,খেলার ঘাট,নোয়াপাড়া চৌধুরী হাটে।তবে এসব হাটে পাহাড়ি অঞ্চলের গরু, কৃষকের গৃহপালিত গরু-ছাগলের চাহিদা রয়েছে বেশি।রাউজানের রশিদর পাড়া এলাকার বাসিন্দা এমদাদ হোসেন রিপন বলেন,তার প্রতিবেশী ইমন সহকোরবানির জন্য পাহাড়ী এলাকা থেকে ৩৯টি গরু ক্রয় করে রশিদরপাড়া হাটখোলা বিল এলাকায় রেখেছেন।৪টি গরু বিক্রয় করা হয়েছে।কোরবানি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ব্যবসায়ীরা গরু ক্রয় করে এনে রেখেছেন।এছাড়া ও গৃহপালিত গরু ছাগল কোরবানির জন্য বিক্রয় করবে এলাকার বাসিন্দারা।রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, রাউজানে ৪ শত ৩৩টি ডেইরি ফার্মে লালন পালন করা গরু কোরবানির জন্য বিক্রয় করবে।রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানির পশুর হাট গুলোতে ক্রেতারা এসে নিরাপদে কোরবানির পশু ক্রয় করার জন্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার জানান,করোনার প্রাদুর্ভাব বাড়ায় রেকারবানির পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্য বিধি মেনে কেনাকাটা করতে হবে।আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা।এদিনে কোরবানি দিতে গরু, ছাগল মহিষ জবাই করে কোরবানি দেবে মুসলিম পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net