1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বিদ্যুৎ লাইনের স্পর্শে, শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শরণখোলায় বিদ্যুৎ লাইনের স্পর্শে, শ্রমিকের মৃত্যু

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৮৮ বার

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পর্শে রাকিব বয়াতী (১৬) নামের এক কিশোর রং শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর পাঁচরাস্তা মোড়সংলগ্ন অগ্রদূত ফাউন্ডেশনের পাশের একটি ভবনে রংয়ের কাজ করছিলো ওই কিশোর। এ সময় বিদ্যুতের মেইন লাইনের সংঙ্গে স্পর্শ লেগে তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যায় রাকিব। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিব উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের কামাল বয়াতীর ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। দরিদ্র পরিবারের ছেলে রাকিব লেখাপড়ার ফাঁকে ফাঁকে রংমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

রংমিস্ত্রি মোঃ টুটুল হাওলাদার জানান, ছগির হোসেন নামে এক সৌদি প্রবাসীর চারতলা ভবনে রাকিব ও ইয়াকুবসহ তারা তিন জনে পাঁচদিন ধরে রংয়ের কাজ করছেন। বেলা সাড়ে ১১টার দিকে রাকিব তিন তলার সামনের কার্ণিশের ওপর থেকে হেটে যাচ্ছিল। এ সময় বিদ্যুতের মেইন লাইনের ওপর হাত লেগে ছিটকে নিচে পড়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি শরণখোলা থানায় অবহিত করা হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু দায়ের করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net