1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার মুরাদনগরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু, উল্টো যাত্রা ৯ জুলাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কুমিল্লার মুরাদনগরে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু, উল্টো যাত্রা ৯ জুলাই

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৮৭ বার

সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের ১০৭তম রথযাত্রা শুক্রবার (১ লা জুলাই) শুরু হয়েছে। প্রাণের উৎসবে সামিল হতে বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছে হাজার হাজার ভক্তরা। এতে জনজোয়ারে পরিনত হয়েছে।

এই উৎসবটি করোনা মহামারির কারণে গত দুই বছর উদযাপিত না হলেও এবার শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই।

জানাযায়, শুক্রবার বিকেল ৫টায় রথ টানের মধ্য দিয়ে জগন্নাথ দেব বাবার বাড়ি থেকে মাসির বাড়ি যাবেন। ৯দিন পর আগামী ৯জুলাই মাসির বাড়ি থেকে বাবার বাড়ি ফিরবেন।

রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। কুমিল্লায় জগন্নাথ দেবের রথযাত্রা নামেই পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। এ রথযাত্রা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক প্রচলন রয়েছে। তবে বাংলাদেশে এই রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব।

জাহাপুর শ্রী শ্রী জগন্নাথ ধামের সভাপতি অঞ্জন কুমার রায় এই রথযাত্রা উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে আগামী ৯জুলাই উল্টো রথের অনুষ্ঠানে সকলকো আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net