1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে জামিন নিতে পিস্তল নিয়ে আদালত গেলে আসামি! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

গাজীপুরে জামিন নিতে পিস্তল নিয়ে আদালত গেলে আসামি!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৬৩ বার

জামিন নিতে পিস্তল নিয়ে আদালতে গেলেন আসামি, জামিন নিতে এসে আইনজীবী ও উপস্থিত সকলের চোখ ফাঁকি দিয়ে পিস্তল নিয়ে আদালতের এজলাসে ঢোকেন বন মামলার আসামি মনসুর আহমেদ।
রোববার (০৩ জুলাই) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত-২ এ ঘটনাটি ঘটে।

মনসুর আহমেদ গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের প্রয়াত আব্দুল করিমের ছেলে। পিস্তলটি তার শার্টের নিচে কোমরে ঢাকা ছিল।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি বন মামলার আসামি মনসুর লাইসেন্স করা পিস্তল নিয়ে জামিনের জন্য আদালতে হাজির হন। কিন্তু বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে। এই নিয়ে আদালতে শুরু হয় হৈ চৈ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান (উত্তর-অপরাধ) জাকির হোসেন বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জেলার জয়দেবপুর থানার একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন মনসুর নামে ওই ব্যক্তি। এ সময় বিচারক জামিন না-মঞ্জুরের আদেশ দিলে মনসুর তার সঙ্গে অস্ত্র আছে বলে জানায়। যেহেতু বিচারক আগেই তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে তাই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছ।

মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, অস্ত্র উদ্ধারের পর সেটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর মনসুরকে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

তিনি জানান, আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করার ঘটনায় তার বিরুদ্ধে রোববার রাতেই তিনি বাদী হয়ে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net