1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

নকলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৩৩ বার

শেরপুরের নকলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের সহযোগিতায় তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়াম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ওসি (তদন্ত) ইস্কান্দার হাবিব, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু,সহ সভাপতি শফিউজ্জামানান রানা, ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক, পৌর কাউন্সিলর তোতা মিয়া উপস্থিত ছিলেন।
মেলায় ২৪ টি স্টলে নানা প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা সরবরাহ করা হয়েছে। প্রতিদিন সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই মেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net