1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪১৮ বার

মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩০ জুলাই শনিবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে ।
সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস কাজী জালাল উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাইদুর রহমানসহ অন্যরা।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেনের সার্বিক পরিচালনায় প্রথম খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশের ছেলেরা জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয় । দ্বিতীয় খেলা বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১-০ গোলে চরজোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে পরাজিত করে চাম্পিয়ন হয়।
খেলা শেষে আগত অতিথিবৃন্দ চাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net