ঢাকা   ১০:৪৮:২৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ

মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসর প্রাপ্ত বাংলাদেশ রাইফেলস ব্যাটলিয়ান বীরমুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মোল্যার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে দ্বারিয়াপুর ইউনিয়নের বরইচারা গ্রামে স্মৃতিচারণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও বীরমুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মোল্যার সন্তান সেলিম রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব মহিব উল্লাহ নিলয়, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাননসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি