ঢাকা   ০৩:৫০:০৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ অর্ধ-শতাধিক বাড়ি-ঘর ভাংচুর লুটপাট, আহত-৭,আটক- ১৫

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে রবিবার রাত ও সোমবার সকালে অন্তত অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে। এসময় উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পৃথক সংঘর্ষে উভয়পক্ষের নুরুজ্জামান রোজি, বদরুল আলম লিটু, তোজাম, শফিউল্লাহ, তুহিন, তারিক, কারিমুল্লাহ, মিটুল, বাবলু, আতিয়ার, উকিল, ফজল, খবির সর্দার, হারুন, ইউনুস, সারুক মুন্সিসহ অর্ধাশতাধিক বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এদিকে ওই রাতেই শ্রীকোল ইউনিয়নের খোদ্দরহুয়া গ্রামে দু’টি বাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা । এ সময় সাইফুল ইসলাম নামে একজন আহত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনালিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের লোকজন এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের লোকজনের মধ্যে চা খাওয়াকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে গ্রামে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগ্রাম গ্রুপ ও কাজী তারেক গ্রুপ কিছু বাড়িঘর ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে যে কোন সময়ে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকায় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি