1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ার দৌলতপুরে দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ফয়সাল চৌধুরী।
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩১১ বার

দৌলতপুর উপজেলার দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে বিরুদ্ধে। একই সাথে অফিস সহকারি, আয়া, নাইটগার্ড নিয়োগে অনিয়মে অভিযোগ ওঠেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে অনিয়মের বিরুদ্ধে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী ও
অভিভাবকগণ দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী তে গোপনে দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি করার অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা কমিটিতে নতুন কাউকে দায়িত্ব দেয়া এবং পুর্বের সভাপতির ও প্রধান শিক্ষকের অনিয়মের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

অভিযোগে জানা যায়, সম্প্রতি দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ প্রায়।

নতুন কমিটি গঠনের জন্য গোপনে মাধ্যমিক শিক্ষা অফিসে কাগজ জমা দিয়েছে। বর্তামান সভাপতি জামাল মোল্লা বিগত ২ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্কুলের বিভিন্ন অনিয়ম দুর্নীতি করেন। তাকে পুনরায় সভাপতি করা জন্য মরিয়া হয়ে উঠেছেন বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমরান আলী। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ রয়েছে।

স্থানীয়রা জানান, সভাপতি হিসেবে দায়িত্বকালে সে স্কুলের বিভিন্ন নিয়োগ বানিজ্যের করেছেন। সে সবের কোন হিসাব নাই। প্রধান শিক্ষকের যোগসূত্রে অর্থ আত্মসাৎ করেন।

দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান সভাপতির দায়িত্ব থাকার পর তাকে আবারও সভাপতি করার জন্য গোপনে শিক্ষা অফিসে কাগজ জমা দেওয়ার জন্য গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে দৌলতপুর দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমরান আলী বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগের বিষয়ে মুঠোফোনের জানতে চাইলে দৌলতপুর দিঘলকান্দী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জামাল মোল্লা জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি সভাপতি হিসেবে দায়িত্ব থাকাকালীন স্কুলে অফিস সহকারি একজন, আয়া একজন এবং নাইট গার্ড একজন নিয়োগ দিয়েছিলাম। এর মধ্যে অফিস সহকারী হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি স্কুলের ৭ শতক জমি দিয়েছেন। আয়া ও নাইট গার্ডের কাছ থেকে নিয়োগের খরচ বাবদ ৯০ হাজার টাকা করে নিয়েছিলাম। দুজনে কাছ থেকে এক লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলাম। এই এক লক্ষ ৮০ হাজার টাকা নিয়োগ প্রক্রিয়ার খরচ হয়েছে বলে তিন দাবি করেন। স্কুল ফান্ডে এই দুইজন (আয়া ও নাইট গার্ড) আরো দুই লক্ষ টাকা জমা দেবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net