ঢাকা   ০৬:৩৬:৫৭ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

গুইমারাতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিনের শুরুতেই সকালে উপজেলা পরিষদে স্হাপিত ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ড, থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন।

৫ আগষ্ট শুক্রবার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুতাছেম বিল্যাহর সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনের বিভিন্ন কর্মময় দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মগ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রশিদ।

এতে উপস্থিত ছিলেন ৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্মচারীবৃন্দ।

উল্লেখ্য যে ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি