1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

গুইমারায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ছাত্রলীগে উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

৩১ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলটি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে মিলিত হয়। বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে জামাত-বি.এন.পি’র দোসরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়। ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম বলেন, শান্তিপূর্ন এদেশে জামাত-বি.এন.পি’র দোসররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, এদেশে আর কোন অপশক্তিতে মাথা তুলে দাড়াঁতে দিবো না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা, সহ-সভাপতি সমিরণ পাল,আওয়ামী লীগ নেতা ইব্রাহীম মীর, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মিরাজ।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন রিজন সাচিং মারমা,রেজাউল আলম শুভ,অনিক পাটোয়ারি, বিজয় দত্ত,ওমর ফারুক আকাশ,করিমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net