1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় শান্তিপরিবহন ও কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে- নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

গুইমারায় শান্তিপরিবহন ও কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে- নিহত ১

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৯১ বার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া নামক এলাকায় শান্তিপরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮ জন।

১১ আগষ্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম হতে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহন (ঢাকা মেট্র- ব ১৪-০৮৮) এবং খাগড়াছড়ি হতে ঢাকা গামী কাভার্ড ভ্যান (ঢাকা মোট্রো-উ ১৪-১৮২০) বুদংপাড়া এলাকা অতিক্রম করার সময় উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক মোঃ শহীদুল ইসলাম (৩৭) , গুরুতর আহত হয় । তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম নেওয়ার পথে বিকাল ৩টায় মানিকছড়ি এলাকায় মারা যায়। নিহতের লাশ মানিকছড়ি হাসপাতালে রয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। নিহত শহিদের বাড়ি চট্টগ্রাম জেলার সিতাকুণ্ডের বাশবাড়িয়া বলে জানা গেছে।

অপর দিকে শান্তি পরিবহনের বাসের চালক মোঃ কাঞ্চন মিয়া (৩৫) মাথায় আঘাত পায়। তাকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও আরও ৮/৯জন সামান্য আহত হয়।

গুইমারা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২ টায় গুইমারার বুদংপাড়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কাভারভ্যান এর চালক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার সময় মারা যায়। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net