1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে অমিত হাবিবের স্মরন সভা ও দোয়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ঝিনাইদহে অমিত হাবিবের স্মরন সভা ও দোয়া

ঝিনাইদহ প্রতিনিধি॥
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার

প্রতিষ্ঠাতা দেশরুপান্ত’র সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট প্রয়াত অমিত হাবিবের স্মরনে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে হাবিবা’র সভাপতিত্বে স্মরন সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম নূরুল ইসলাম, বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার লিংকন ইউনিভারসিটি’র শিক্ষক সাজ্জাদুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, অমিত হাবিবের ভাই ফয়জুল হাবিব রাঙা। অনুষ্ঠান পরিচালনা করেন. জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুজ্জামান। এছাড়াও স্মরন সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ নানা শ্রেনী পেশার মানুষ।

স্মরন সভায় উপস্থিত অতিথিরা বলেন, প্রতিষ্ঠাতা দেশরুপান্তর সম্পাদক প্রয়াত অমিত হাবিবের মত একজন খ্যাতিমান সাংবাদিককে হারিয়ে মহেশপুর বাসীসহ আমরা সকলেই শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি
অপর দিকে প্রয়াত সাংবাদিক অমিত হাবিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিকেলে তার নিজ বাড়ীতে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। সেসময় আত্মীয় স্বজন পরিবার পরিজনসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net