1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেল-স্টেশন রয়েছে, ট্রেন থামে কিন্তু মাস্টার নেই !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৬২ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর স্টেশনে ট্রেন থামলেও স্টেশনটিতে গত ৬ বছর ধরে নেই কোন কর্মকর্তা ও কর্মচারি। যার ফলে স্টেশন জুড়ে তৈরি হয়েছে নানান সমস্যা। অপরদিকে ট্রেন কখন আসবে, কোথায় আছে জানতেও পারেন না যাত্রীরা। এবং কি বন্ধ রয়েছে টিকিট বিক্রি ও মালামাল বুকিং।

এতে ভোগান্তির শিকার হচ্ছে দিনাজপুর, রংপুর ও ঢাকা সহ বিভিন্ন স্থানের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সহ চিকিৎসা সেবা গ্রহীতা সাধারণ মানুষ। জানা,গেছে, আখানগর স্টেশনের উপর দিয়ে ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস,দ্রুতযান, একতা,দোলনচাঁপা ও বাংলাবান্ধা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। যার মাঝে কাঞ্চন ট্রেনটি এই স্টেশনে থামলেও যাত্রীরা উঠতে পারছে না। কারণ, বিনা টিকিটে ট্রেনে উঠার পর টিটিদের দিতে হয় বাড়তি টাকা। অনেক সময় টাকা দিয়েও হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। আখানাগরের ফজলে রাব্বি ও তৈমুর ইসলাম জানান, সেই ছোট কাল থেকে দেখে আসছি পঞ্চগড়-পার্বতীপুর রুটের সকল ট্রেন এই স্টেশনে থামতো। এলাকার মানুষের দিনাজপুর ও পার্বতীপুর যাতায়াত করতো ট্রেনের মধ্যে। ট্রেন আসার পূর্ব মুহূর্তে লোকজন আর বিভিন্ন মালামালে ভোরে যেতো স্টেশনের প্লাটফর্ম। কিন্তু বর্তমানে ট্রেন থামলেও নেই স্টেশন মাস্টার। স্থানীয় দুলাল ও রুবেল ইসলাম বলেন,দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করা হয়েছে। তারই সুবাদে ইতিমধ্যে আখানগর স্টেশনে নতুন প্লাটফর্ম ও ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় লক্ষ লক্ষ টাকা খরচ কি লাভ। যদি স্টেশন মাস্টারেই না থাকে! অপরদিকে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও যন্ত্রপাতি নষ্টের পথে। তাই এই রেল-স্টেশনকে টিকিয়ে রাখতে দ্রুত লোকবল নিয়োগের দাবি জানাচ্ছি।

লালমনিরহাটের(ডি সি ও) আব্দুল্লাহ আল মামুন জানান, লোকবল সংকটের জন্য ডিভিশনের আওতায় আনুমানিক প্রায় ২০টি রেল স্টেশনে লোকবল সংকট রয়েছে। তবে আশা করা যায় আগামী ২ বছরের মাঝে সংকট কাটিয়ে সকল স্টেশনের কার্যক্রম পুরপুরি চালু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net