1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে নানা প্রলোভন দেখিয়ে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানদের ফোন করে নানা প্রলোভনে টাকা দাবি করছে প্রতারক চক্র।

২ আগষ্ট বুধবার সকাল থেকে বিভিন্ন মানুষকে ইউএনও’র মোবাইল নম্বর থেকে ফোন করে অর্থ আদায়ের চেষ্টাকালে বিষয়টি প্রকাশ হয়। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। সেই সাথে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বুধবার (৩ আগস্ট) সকালে “ইউএনও ঠাকুরগাঁও সদর” নামের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া কেউ যদি আমার নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদেরকে বলব তারা যেন আমাকে জানান। ইউএনও আরো বলেন, আমার অফিসের নাম্বার ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে আমার নামে টাকা চেয়েছে- এমন অভিযোগ পেয়েছি। যাদের ফোন করা হচ্ছে তাদের ফোনে এসময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে বলে তারা আমাকে অভিযোগ করেন। আসলে এসব ফোনকল আমার নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net